বিদ্যুৎ স্থাপনায় নাশকতায় ১০ বছর জেল, ১০ কোটি টাকা জরিমানা

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

বিদ্যুৎ স্থাপনায় নাশকতায় ১০ বছর জেল, ১০ কোটি টাকা জরিমানা

Manual7 Ad Code

22540_pl

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে ১০ বছর জেল এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে বিদ্যুৎ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বিদ্যুৎ আইন- ২০১৬’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।

Manual3 Ad Code

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ স্থাপনায় অনিষ্ট সাধনের জন্য কেউ বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি বা অন্য যন্ত্রপাতি নাশকতার মাধ্যমে ভেঙে ফেললে বা ধ্বংস করলে অনধিক ১০ বছর কারাদণ্ড (কমপক্ষে সাত বছর) এবং ১০ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
এর আগে বিদ্যুৎকেন্দ্রে নাশকতার ঘটনাগুলো এই আইনের আওতায় আসবে কি না সে বিষয়ে আইনে কিছু বলা হয়নি জানিয়ে শফিউল বলেন, আইনটির চূড়ান্ত অনুমোদনের সময় বিষয়টি আলোচনায় আসলেও আসতে পারে।
১৯১০ সালের বিদ্যুৎ আইনকে হালনাগাদ করে নতুন এই আইন করা হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইংরেজিতে প্রণিত আইনগুলোকে বাংলায় করার বিধান রয়েছে। আগের আইনের কলেবর বাড়ানো হয়েছে। কিছু বিষয় যুক্ত করা হয়েছে, কিছু বিষয় বাদও দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code