একনেকে ৬ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

একনেকে ৬ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

Manual4 Ad Code
৭11-500x320
সুরমা মেইল ডেস্ক : জাতীয় অর্থ পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১ হাজার ৮১৭ কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফেনীর চরাঞ্চলে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর ব্যয় ধরা ১ হাজার ৮১৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮০২ কোটি ৬৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি ৬০ লাখ টাকা খরচ করা হবে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code