বাংলাদেশে এমন মানুষ কেন থাকবে যে দেশের শত্রু?

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

বাংলাদেশে এমন মানুষ কেন থাকবে যে দেশের শত্রু?

Manual2 Ad Code

index

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম আইনজীবীদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশে এমন মানুষ কেন থাকবে যে দেশের শত্রু? যারা দেশের অস্তিত্বের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ করে তারা যাতে শাস্তি পায় আপনারা সেজন্য চেষ্টা করবেন।

সোমবার বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। এর আগে তিনি কাঙালি ভোজের উদ্বোধন করেন।

এইচ টি ইমাম বলেন- যারা বাংলাদেশকে কুরে খেতে চায়, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এরপর ২১ বছর ধরে তারা খুনিদের পুনর্বাসন করেছে। ২০০১ সালে ক্ষমতায় এসে তারা হত্যার রাজনীতি করেছে। এরপর ২০১৩ সালে আগুনসন্ত্রাস করেছে। এসব স্বাধীনতাবিরোধীদের আদ্যপান্ত দমন করতে হবে।

Manual5 Ad Code

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা ছিলেন।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code