ধুম ৪-এ খলনায়ক শাহরুখ খান

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

ধুম ৪-এ খলনায়ক শাহরুখ খান

Manual6 Ad Code

download

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: ধুম থ্রি-র অসাধারণ সাফল্যের পর আদিত্য চোপড়া সিনেমাটির চতুর্থ সিক্যুয়েলটি নির্মানের প্রস্তুতি নিচ্ছেন। এখনও পর্যন্ত মুক্তি পাওয়া ধুম সিনেমার প্রত্যেকটিই সিক্যুয়েল বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। প্রতিটি সিনেমাতেই আলাদা আলাদা তারকাদের অভিনয় করতে দেখা গিয়েছে। নতুন খবর হলো ‘ধুম ৪’-এ ‘খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে!

Manual8 Ad Code

ধুম থ্রি-তে ব্যাড বয় এর ভূমিকায় অভিনয় করে আমির খান জনপ্রিয়তা পেয়েছিলেন। পরিচালক এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে কোন তারকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তা জানেন কি? প্রথমে শোনা গিয়েছিল ধুমের সিক্যুয়েলের জন্য আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিলেন ভাইজান সালমান খান। কিন্তু খলনায়কের চরিত্রে অভিনয় করতে রাজি হননি সালমান। তাই বাধ্য হয়ে বিকল্পের খোঁজে লেগে পড়েন আদিত্য চোপড়া।

বলিউডে কান পাতলে এখন একটাই খবর শোনা যাচ্ছে। এবার নাকি ধুমের সিক্যুয়েলে ‘ব্যাড বয়’ এর ভূমিকায় দেখা যাবে বলিউডের কিং শাহরুখ খানকে। অবাক হওয়ার কিছুই নেই এর আগেও মিস্টার খান ‘বাজিগর’ এবং ‘ডন’ ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। তাতে কিন্তু তার জনপ্রিয়তায় কোনও প্রভাব পড়েনি।

Manual3 Ad Code

শোনা যাচ্ছে এবারের ধুম সিনেমায় একাধিক চমক থাকবে। আগের সিনেমাগুলিতে এসিপি-র ভূমিকায় অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। তার জায়গায় এবারে অভিনয় করতে দেখা যেতে পারে রণবীর সিংকে। সবকিছু ঠিক চললে ২০১৭ তে আউটডোর শুটিং শুরু করে দেওয়ার কথা ভাবছেন পরিচালক।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code