মোশাররফ করিমের জন্মদিন পালন!

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

মোশাররফ করিমের জন্মদিন পালন!

Manual6 Ad Code

24-24

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ। তবে নাটকের শুটিং থাকায় তিনি এখন স্ত্রী জুঁইসহ কক্সবাজার। নির্মাতা সাগর জাহানের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘অ্যাভা‌রেজ আসলা‌মের বিবাহ বিভ্রাট’ ও ‘পাদুকা জোড়া’ নাটক দুটিতে অভিনয়ের জন্য তিনি এখন কক্সবাজারে। সঙ্গে রয়েছেন স্ত্রী। কিন্তু জন্মদিন বলে কথা, কেক না কাটলে কি হয়!

তাই নির্মাতা সাগর জাহান, মোশাররফ করিম ও জুঁইসহ কেক কাটেন তারা। সেই ছবিগুলো আবার ফেসবুকে দিয়ে সাহগর জাহান বলেছেন হাজার বছর বেঁচে থাকুন মোশাররফ ভাই। ‘লাভ ইউ ভাইজান’। যদিও তার জন্মদিনে তার সহকর্মী অভিনয় শিল্পী, ভক্তরা সবাই ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুটিং শেষ করে আগামী ২৬ আগস্ট ঢাকায় ফেরার কথা মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁইয়ের।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code