আবারও এক সঙ্গে পর্দায় ফিরছেন সালমান-হার্ষালি

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

আবারও এক সঙ্গে পর্দায় ফিরছেন সালমান-হার্ষালি

Manual2 Ad Code
download (3)
বিনোদন ডেস্ক :: সুপারস্টার সালমান খানের হাত ধরে বলিউডে প্রবেশ করেছেন বেশ কয়েকজন অভিনেত্রী। এরমধ্যে কম সময়ে বেশি আলোচনায় এসেছে ক্ষুদে তারকাভিনেত্রী হার্ষালি মালাহোত্রা। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানের সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। শোনা যাচ্ছে, ফের ভাইজানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে ছোট্ট হার্ষালি।
পরিচালক কবীর খানের নতুন সিনেমা ‘টিউবলাইট’ -এ দেখা যাবে তাকে। সম্প্রতি হার্ষালি সোশ্যাল মিডিয়ায় সালমান আঙ্কেলের সঙ্গে এই সংক্রান্ত একটি ছবিও পোস্ট করেছে। আর ক্যাপশনে লিখেছেন, প্রত্যেকের জন্য নতুন চমক অপেক্ষা করছে। ফের পুরনো স্মৃতি ফিরে আসছে। এই খবরে খুবই খুশি হার্ষালির অনুরাগীরা।
বর্তমানে হার্ষালি সল্লু মিঞার সঙ্গে একটি টেলিভিশন কমার্শিয়ালের শুটিং করছে। শুটিং-এর ফাঁকে ফাঁকে বেশ কিছুক্ষণ এই খুদে তারকার সঙ্গে অনেক আনন্দ করছেন এই বলিউড অভিনেতা। হার্ষালি আগেই জানিয়েছে যে, সে সালমানের অন্ধ ভক্ত। তাই তার সঙ্গে ফের কাজ করার সুযোগ পেয়ে স্বভাবতই সে ভীষণ খুশি।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code