বিছানা শেয়ার করার কথা এখনো ভাবেন নি নেহা

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৬

বিছানা শেয়ার করার কথা এখনো ভাবেন নি নেহা

Manual4 Ad Code

index

বিনোদন ডেস্ক :: অভিনেত্রী নেহা ধুপিয়া তার ক্যারিয়ারে খুব বেশি স্পটলাইট না পেলেও বলিউডে বেশ কিছু হিট ছবি যেমন ‘ক্যায়া কুল হ্যায় হম’, ‘হে বেবি’, ‘দে তালি’, ‘দে দনা দন’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন। তবে বরাবরই বেশ সাহসী, কনফিডেন্ট ও আউটস্পোকেন হিসেবেই নেহা পরিচিত

Manual3 Ad Code

তার ৩৬ তম জন্মদিনে তিনি নিজে একটি প্রোডাকশন কোম্পানি তৈরি করেছেন। নেহার কথায়, এটিই তার তরফ থেকে নিজের প্রতি উপহার। আর পাঁচজন সেলিব্রিটির মতো দামি গয়না, গাড়ি, বাড়ি দিয়ে তিনি প্রচারে থাকতে চান না।

Manual1 Ad Code

সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তার বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে নেহা বলেন, বেশ অনেকদিন ধরেই এই প্রশ্নটির সম্মুখীন তাকে হতে হয়েছে। কিন্তু আজ তিনি কোনোভাবেই মনে করেন না এইসব প্রশ্নের আদৌ কোনো মানে রয়েছে।

তিনি আরো বলেছেন, জীবনে তিনি একা থাকুন বা কাউকে বিয়ে করুন, তাতে কারো কিছু যায় আসে না। জীবনে থিতু হওয়ার সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই। নেহার নিজের কথাতেই ‘কারো সঙ্গে বিছানা শেয়ার করার বিষয়ে এখনো কিছু ভাবিনি।’

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code