শাহরুখের জুতা বানিয়ে কারিগর জেলে

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

শাহরুখের জুতা বানিয়ে কারিগর জেলে

Manual3 Ad Code

temp_srk-shoe-maker-759-220x140

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: শাহরুখ খানের জন্য জুতা বানাবেন। তাও আবার যেই সেই জুতা না। একেবারে হরিণের চামড়া দিয়ে পেশোয়ারী জুতা। আর তা বড়াই করে সংবাদমাধ্যমের কাছে জানান দিয়েছিলেন পাকিস্তানের এক জুতা কারিগর। আর তাতেই ফেঁসে গেছেন তিনি। বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্য হরিণের চামড়া দিয়ে বানানো পেশোয়ারি স্যান্ডেল পাঠাতে গিয়ে এখন তাকে পাঠিয়ে দেয়া হয়েছে জেল হাজতে।

ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের কাজিন নূরজাহান পেশোয়ারে থাকেন। বলিউড বাদশা তাকে ভারতে বেড়াতে আসার সময় পেশোয়ারি চপ্পল আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। তাই জাহাঙ্গীর খান নামের ওই জুতার কারিগরকে দুই জোড়া পেশোয়ারি চপ্পল (কাপ্তান চপ্পল স্টাইল) বানিয়ে দিতে বলেন নূরজাহান। ভারতে এলে সেগুলো তিনি সঙ্গে নিয়ে আসবেন বলে ঠিক করেন।

Manual8 Ad Code

জুতার কারিগর এমনিতেই শাহরুখের বিশাল ভক্ত। তার ওপর এমন অনুরোধ পেয়ে প্রিয় তারকার জন্য হরিণের চামড়া দিয়ে বানানো বিশেষ পেশোয়ারি চপ্পল উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। স্থানীয় পুলিশ কর্মকর্তা এ তথ্য দিয়ে বলেন, খবরটি ছড়িয়ে পড়তে বণ্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা আমাদের কাছে এসে একটি অভিযোগ দায়ের করেন। তাই জাহাঙ্গীরকে গ্রেফতার করতে হয়েছে।

পেশোয়ারের বন্যপ্রাণী কর্মকর্তা জানান, জুতা জোড়া তৈরিতে জাহাঙ্গীর সত্যিই হরিণের চামড়া ব্যবহার করেছেন কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে জরিমানা করা ও বন্যপ্রাণী আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

এদিকে সবশেষ তথ্য অনুযায়ী, হাজত থেকে ছাড়া পেয়েছেন জাহাঙ্গীর। তার বানানো চপ্পল জোড়া পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়া যাবে আগামী ২৯ আগস্ট।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code