জামায়াতের ডাকা হরতালে জনগণের সমর্থন নেই : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৬

জামায়াতের ডাকা হরতালে জনগণের সমর্থন নেই : স্বাস্থ্যমন্ত্রী

Manual1 Ad Code

Naism

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

Manual5 Ad Code

তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে। এতে জনমনে স্বস্তি এসেছে। জামায়াতের ডাকা হরতালে জনগণের কোনো সমর্থন নেই। হরতালে জনজীবন স্বাভাবিক থাকবে বলেও মনে করেন তিনি। জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসির রায় বহাল থাকায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মন্ত্রী এ কথা বলেন।

Manual1 Ad Code

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠক শেষে সাবাদিকদের নাসিম বলেন, দেশের জনগণের প্রত্যাশা ছিল মীর কাসেমের ফাঁসি হোক। জনগণের সেই প্রত্যাশাই আজ পূরণ হয়েছে। এখন অপেক্ষা ফাঁসি কার্যকরের।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code