যে অভিনেত্রীরা অন্তঃসত্ত্বা অবস্থায় সিনেমায় অভিনয় করেছেন

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬

যে অভিনেত্রীরা অন্তঃসত্ত্বা অবস্থায় সিনেমায় অভিনয় করেছেন

Manual3 Ad Code

1472623293

বিনোদন ডেস্ক :: গেলো কিছুদিন আগেই অন্তঃসত্ত্বা অবস্থায় ফ্যাশন শোয়ের র‍্যাম্পে হাঁটলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। প্রথমবারের মত মা হতে যাচ্ছেন তিনি। শারীরিক পরিবর্তন চোখে পড়ে। তবে এই নিয়ে মোটেও সংকোচ নেই নায়িকার। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বেবি ফ্যাট দেখিয়ে। শুধু তাই নয়, এই অবস্থায় একটি সিনেমার শুটিংয়েও অংশ নিতে যাচ্ছেন কারিনা।

Manual5 Ad Code

অনেক নায়িকা হবু মা এই সময়ে নিজেকে গুটিয়ে রাখেন কাজের জগত থেকে। অনেকে নিজেদের শারীরিক পরিবর্তন দেখাতে চান না প্রকাশ্যে। এক্ষেত্রে ব্যতিক্রম কারিনা। তবে শুধু কারিনাই নন, অন্তঃসত্ত্বা অবস্থায় র‍্যাম্পে হেঁটে তাক লাগিয়েছিলেন নামকরা মডেল ক্যারল গ্রেসিয়াস। ছেলে হওয়ার মাত্র ছয় সপ্তাহের মধ্যেই আবার ক্যারল ফিরেছেন র‍্যাম্পে। শুধু এই দুজনই নয়, বলিউডের অনেক মায়েরাই কিন্তু অন্তসত্ত্বা অবস্থাতেও কাজ করেছেন। কারা এই অভিনেত্রী, চলুন দেখে নেই-

Manual5 Ad Code

জয়া বচ্চন : জানেন কী ‘শোলে’ ছবির শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন জয়া বচ্চন! সেই সময় বচ্চন জুটি তাদের প্রথম সন্তান শ্বেতাকে জন্ম দিয়ে চলেছিলেন। কিন্তু তার মধ্যেও ‘শোলে’ সেই বিখ্যাত চরিত্র ‘রাধা’কে ফুটিয়ে তুলতে এতটুকু অসুবিধা হয়নি জয়ার।

শ্রীদেবী : প্রথম সন্তানকে যখন পেটে ধরেছেন শ্রীদেবী, সেই সময় চলছিল তার ‘জুদাই’ ছবির কাজ। ওই অবস্থাতেই ছবির কাজ শেষ করেছিলেন শ্রীদেবী।

জুহি চাওলা : ২০০১ সালে যখন প্রথম সন্তান জাহ্নবীকে জন্ম দিতে চলেছিলেন নায়িকা, তখন ‘এক রিস্তা’, ‘আমদানি আটহানি খরচা রূপাইয়া’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। শুধু তাই নয় তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মার্কিন মুলুকে স্টেজ শো-ও করেছিলেন জুহি। পরে যখন তিনি দ্বিতীয়বার মা হতে চলেছিলেন, তখনও ‘ঝঙ্কার বিটস’-এ চুটিয়ে অভিনয় করেছেন জুহি।

Manual8 Ad Code

ফারাহ খান : ইন্ডাস্ট্রির হাইপার অ্যাকটিভ মম বলা হয় তাকে। ফারাহর অন্তঃসত্ত্বা অবস্থায় চলছিল ‘ওম শান্তি ওম’-এর পোস্ট প্রডাকশন, প্রোমোশন এবং প্রি-লঞ্চ প্রোমোশন। তিন সন্তান বহন করা সত্ত্বেও তিনি কাজে ফাঁকি দেননি এক দিনের জন্যেও।

কঙ্কনা সেনশর্মা : ছেলে হারুনের জন্মের আগে হোক বা পরে, কাজ থেকে কখনওই ক্ষান্ত হননি কঙ্কনা। অন্তঃসত্ত্বা থাকাকালীন ‘মির্চ’ এবং ‘রাইট ইয়া রং’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত ছিলেন নায়িকা।

Manual3 Ad Code

তারা শর্মা : প্রেগন্যান্ট অবস্থায় ‘শুনো না’ বলে একটি ছবি করেছিলেন তারা শর্মা। যেখানে পর্দায় তিনি একজন অন্তঃসত্ত্বা মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। পাশাপাশি এই অবস্থাতেই ‘মকটেল’ ছবির ডাবিংও করেছিলেন তিনি।

কাজল : মেয়ে নাইশাকে তখন মাত্র পেটে ধরেছেন কাজল। কিন্তু, সেই অবস্থাতেও কাজ করেছেন চুটিয়ে। হাতে ছিল ‘উই আর ফ্যামিলি’ ছবির কাজ। সেই ছবির শুটিং এবং ডাবিং কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থাতেই শেষ করেছিলেন কাজল।

নন্দিতা দাশ : ব্যক্তিগত জীবনের জন্য কাজের জায়গায় কম্প্রোমাইজ করেতে চাননি নন্দিতাও। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি ‘আই অ্যাম’ ছবিতে শুটিং করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code