সিলেট-সুনামগঞ্জ সড়কে দু’বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ২০

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

সিলেট-সুনামগঞ্জ সড়কে দু’বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ২০

Manual8 Ad Code

Manual7 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগীরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস চালক নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইব্রাহিম আলী (৪৫)।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিকে থেকে আসা অপর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে ১৪ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান চালক ইব্রাহিম আলী।  হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত।

ঘটনার পর স্থানিয় জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে অবরোধ তুলে দেয়।

Manual6 Ad Code

সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন  জানান, বাস দুটির সংঘর্ষের ঘটনায় বাস চালক হাসপাতালে মারা গেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code