সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশ জাতিয়তাবাদি দল (বিএনপির) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজারে পৌছান এবং সেখানে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদদ আহমেদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মামুন স্ট্যালিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১০ টার পরে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া কবরের পথে রওনা করেন বলে জানান তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।-
Design and developed by ওয়েব হোম বিডি