সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬
বিনোদন ডেস্ক :: বি-টাউনের ভাইজান সল্লু মিয়ার বিয়ের আর দেরি নেই। তিনি এবার নভেম্বরেই নাকি ব্যাচেলারের নাম থেকে বেড়িয়ে আসতে চলেছেন। বিয়ের দিনটাও নাকি চূড়ান্ত হয়ে গেছে।
বাবা সেলিম ও মা সালমার ৫২তম বিবাহবার্ষিকীতেই নাকি বিয়ে করতে চলেছেন সলমান। দিনটা ১৮ নভেম্বর। পাত্রী, ইউলিয়া ভান্তুর। তবে সালমান কিন্তু এসম্পর্কে কিছু জানাননি।
এই নভেম্বরেই শেষ হতে চলেছে ইউলিয়ার ভিসা। যদি তিনি আবার আবেদন করেন, তা হলেও তিন মাসের আগে ভিসা পাবেন না। তাই তিনি রোমানিয়ায় ফেরার আগেই বিয়ের অনুষ্ঠান হয়ে যাবে বলে শোনা যাচ্ছে।
তবে বিয়ে নাকি এখনই ধুমধাম করে হবে না। ১৫ থেকে ২০ জন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে নিকাহ করবেন তাঁরা।
রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্তুর আর সালমান খানের সম্পর্কের খবর নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছিল। সম্প্রতি তাঁরা আরও ঘনিষ্ঠ হয়েছেন। সুলতান ও টিউবলাইটের সেটে সালমানের সঙ্গে গেছেন ইউলিয়া। একসঙ্গে তাঁরা পার্টিতেও যাচ্ছেন। সালমানের মা সালমার সঙ্গেও দেখা গেছে ইউলিয়াকে।
Design and developed by ওয়েব হোম বিডি