রিশা হত্যা : ঘাতক ওবায়দুল ৬ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

রিশা হত্যা : ঘাতক ওবায়দুল ৬ দিনের রিমান্ডে

Manual5 Ad Code

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) হত্যা মামলার মূল আসামি ঘাতক ওবায়দুল খানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেলওয়ার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

Manual2 Ad Code

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার ভোরে নীলফামারির ডোমার থেকে ওবায়দুলকে গ্রেফতার করা হয়।

আদালতে ওবায়দুলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রিমান্ড আবেদনের সময় আদালতে রিশার বাবা-মা উপস্থিত ছিলেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৫/৬ মাস আগে রিশা ও তার মা তানিয়া ইস্টার্ন মল্লিকা মার্কেটে বৈশাখী টেইলার্সে কাপড় সেলাই করাতে যান। এ সময় তারা মা ওই দোকানের রসিদের রিসিভ কপিতে ফোন নম্বর দিয়ে আসেন। ওই টেইলার্সের কর্মচারী ওবায়দুল রিসিভ কপি থেকে ফোন নম্বর নিয়ে রিশাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। রিশার মা এ বিষয়ে ওবায়দুলকে শাসান বলেও জানা যায়।

এরপর বুধবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে স্কুলটির অষ্টম শ্রেণির ছাত্রী রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল খান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual7 Ad Code

ঘটনার পরদিন রিশার মা বাদী হয়ে ওবায়দুলকে একমাত্র আসামি করে রমনা থানায় মামলা করেন। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার (২৮ আগস্ট) রিশা মারা যায়।

পরে ওবায়দুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার সঙ্গে হত্যার অভিযোগ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কর্মকর্তা আলী হোসেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code