সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ ২৩ কিলোমিটার এলাকাজুড়ে জঙ্গি বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ ২৩ কিলোমিটার এলাকাজুড়ে জঙ্গি বিরোধী মানববন্ধন

Manual2 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিকের ডাকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক অংশে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছাতকের গোবিন্দগঞ্জ থেকে বড়কাপন এলাকা পর্যন্ত পালিত কর্মসূচিতে ৭৩টি উচ্চ বিদ্যালয় ও আলীয়া মাদ্রাসা, দুটি অনার্স কলেজ, দুটি ডিগ্রী কলেজ ও ৫১টি কওমী মাদ্রাসার শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক কর্মী, শ্রমিকসহ পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ প্রহণ করেন।

দুপুর ১১ টা থেকে ১২ পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন শেষে গোবিন্দগঞ্জ ব্রিজের দক্ষিন অংশে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামীলীগ সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, মুক্তিযুদ্ধের ৫নং সেক্টরের হেড কোয়ার্টার ছাতকের প্রতিটি মানুষ দেশদ্রোহী ও জঙ্গি সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে ছাতক-দোয়ারার মানুষ নিজেদেরকে বার বার প্রমানিত করেছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে যেভাবে গ্রাম-গঞ্জের মানুষ মুক্তিযুদ্ধে নেমেছিলেন, সেভাবে আজো জঙ্গিবাদ-সন্ত্রাসীদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন।

Manual3 Ad Code

তিনি বলেন, ছাতক-দোয়ারার মানুষ জানে যতোদিন আওয়ামীলীগ ক্ষমতায় থাকবে ততোদিন উন্নয়ন ও শান্তির জন্য চিন্তা করতে হবে না এবং এ ব্যাপারে ভাবতে হবেনা। জাঁতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, সু-যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারা আমাকে যেভাবে বার বার সংসদে পাঠিয়েছে, ঠিক সেভাবে দুই উপজেলা চেয়ারম্যানকেও আওয়ামীলীগ থেকে নির্বাচিত করেছে। ছাতক-দোয়ারার যতোক্ষন পর্যন্ত একজন মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে ততোক্ষন পর্যন্ত অত্র অঞ্চলে জঙ্গিবাদ সন্ত্রাসীদের স্থান হবে না।

সন্ত্রাসী ও জঙ্গিবাদ বিরুধী মানববন্ধন ও পথসভায় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী বীর প্রতিক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো লাহিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মীনা।

Manual7 Ad Code

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাতক উপজেলার সকল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সংযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code