প্রেমিকের জন্য পালিয়েছে মৌসুমী!

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

প্রেমিকের জন্য পালিয়েছে মৌসুমী!

Manual8 Ad Code

6653d45bec84d38fa2dbf8ec4922ec13-IMG_0269

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: বিয়ের সব আয়োজন ঠিকঠাক অভিনেত্রী মৌসুমী হামিদের। ইতালি থেকে আসা একটি ছেলে সঙ্গে তার বিয়ে। কিন্তু জীবনসঙ্গী হিসেবে মারজুক রাসেলকেই বেছে নিয়েছেন মৌসুমী। আর কাউকে জড়াতে চান না। তাই বিয়ের আসর থেকে মারজুক রাসেলের জন্য পালিয়ে গেলেন তিনি। প্রিয় পাঠক, একটুও ঘাবড়াবেন না। এটা কোনো সত্যি ঘটনা নয়। পুরোটাই নাটকের গল্প। যেখানে মৌসুমীকে মারজুক রাসলের জন্য পালাতে দেখা যাবে। এহসান এলাহী বাপ্পীর রচনা ও পরিচালনায় এ নাটকের নাম ‘গল্পের পেছনের গল্প’। সমপ্রতি ঈদ উপলক্ষে নির্মাণ হওয়া নাটকটিতে মৌসুমী ও মারজুক রাসেল ছাড়া আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, পাভেল ইসলাম, শিখা খান প্রমুখ। অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, মজার একটি গল্প। তবে ট্র্যাজেডিও দেখা যাবে। প্রেমের জন্য একটি মেয়ে কি না করতে পারে! সব মিলিয়ে বলতে পারি দর্শকের জন্য বিশেষ একটি চমক হতে পারে নাটকটি। মারজুক রাসেল বলেন, ভালো গল্পের নাটক পেলেই কাজ করি। এ স্ক্রিপ্টটি দারুণ লেগেছিল। আর পুরনো ঢাকার আদলে নাটকটি তৈরি হবে বলে আগ্রহ আরও বেড়ে গিয়েছিল। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে। টম ক্রিয়েশনসের প্রযোজনায় নাটকটি ঈদে বৈশাখী টিভি পর্দায় দেখা যাবে বলে নির্মাতা এহসান এলাহী বাপ্পী জানিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code