সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬
বিনোদন ডেস্ক :: বছর দুয়েক আগে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে এমন এক ঝামেলায় জড়িয়ে পড়েন, তার জন্য এখন ক্ষমা প্রার্থনা করছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। না, ‘কিস’ করতে ইচ্ছা প্রকাশ করে নয়, ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করে নায়িকার রোষানলে পড়েন তিনি। সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমি এ ক্ষমা প্রার্থনা করেন।
কী ঘটেছিল সেদিন?
বলিউড প্রযোজক ও নির্মাতা করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ কর্ণ’-তে কুইজের র্যাপিড ফায়ার রাউন্ডে তিনি ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’-এর সঙ্গে তুলনা করে বসেন। ব্যাস, তারপর থেকেই ইমরানের নাম শুনলে তেলে-বেগুনে জ্বলে ওঠেন অভিষেক বচ্চনপত্নী। যার রেষ যে এখনও কাটেনি তার প্রমাণ পাওয়া যায়, ইমরান থাকছেন জেনে মিলন লুথরার একটি ছবিতে নায়িকার অফার দেওয়ায়।
তাই ক্ষমা চাওয়া ছাড়া উপায়ান্তর দেখতে পাচ্ছেন না ইমরান। এখন মনের কালিমা ঘুচিয়ে ক্ষমা সুন্দর হাসি কবে হাসবেন ঐশ্বর্যা, সেটাই দেখার বিষয়
Design and developed by ওয়েব হোম বিডি