জগন্নাথপুরে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগে স্বামী গ্রেফতার

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

জগন্নাথপুরে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগে স্বামী গ্রেফতার

Manual5 Ad Code

imagesসংবাদদাতা :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীকে দিয়ে জোর করে অসামাজিক কাজ করানোর অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের আজিদ মিয়া বিভিন্ন স্থানে অবস্থান করে তার স্ত্রীকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করাতে চান। এতে স্ত্রী আপত্তি করলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। গতকাল শুক্রবার নির্যাতিতার পিতা দয়াল মিয়া এ ব্যাপারে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।

Manual2 Ad Code

অভিযোগের ভিত্তিতে জগন্নাথপুর থানাপুলিশ উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামে অভিযান চালিয়ে নির্যাতিতা স্ত্রীকে (২১) উদ্ধার ও তার স্বামী আজিদ মিয়াকে (২৫) গ্রেফতার করেন। পরে নির্যাতিতা স্ত্রীকে পুলিশের হেফাজতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code