শেখ হাসিনার নেতৃত্বে কাঙ্খিত লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬

শেখ হাসিনার নেতৃত্বে কাঙ্খিত লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ

Manual1 Ad Code

download-5সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। এর ধারাবাহিকতায় রূপকল্প-২০৪১ সময়ের আগেই বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি মনে করেন।

Manual1 Ad Code

নিউইয়র্কের জ্যামাইকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর সংবর্ধনার প্রস্তুতি সভায় দীপু মনি বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতেই জঙ্গিবাদের সূত্রপাত। কিন্তু সরকার দৃঢ়তার সঙ্গে জঙ্গিবাদকে দমন করেছে।

Manual4 Ad Code

জঙ্গিবাদ দমনে বতর্মান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেন দীপু মনি।

Manual4 Ad Code

তিনি জানান, জঙ্গিবাদ নির্মূল, অভিবাসন সমস্যা, জলবায়ুসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে উল্লেখ করবেন।

বতর্মানে কানাডায় অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার যুক্তরাষ্ট্রে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code