সুনামগঞ্জে ভোট না দেওয়ার অভিযোগে রাস্তায় চলাচলে বাধা!

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬

সুনামগঞ্জে ভোট না দেওয়ার অভিযোগে রাস্তায় চলাচলে বাধা!

Manual4 Ad Code

index

Manual5 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা-ইব্রাহিমপুর রাস্তা দিয়ে সুরমা ইউনিয়ন পরিষদ (ইউপি) ও জাহাঙ্গীরনগর ইউপির লোকজনকে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গতকাল রোববার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার ডলুরা-ইব্রাহিমপুর রাস্তা দিয়ে সুরমা ইউপি ও জাহাঙ্গীরনগর ইউপির লোকজন জেলা শহরে যাতায়াত করেন। গত ইউপি নির্বাচনে সুরমা ইউপিতে চেয়ারম্যান পদে

Manual5 Ad Code

প্রতিদ্বন্দ্বিতা করেন ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন রেজা। নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর থেকে ওই রাস্তায় চলাচলকারী মানুষ তাঁকে ভোট দেননি দাবি করে আমির হোসেন রেজা ও তাঁর লোকজন এই রাস্তা দিয়ে সুরমা ইউপি ও জাহাঙ্গীরনগর ইউপির লোকজনের চলাচলে বাধা দিচ্ছেন।

Manual2 Ad Code

এলাকাবাসীর পক্ষে স্মারকলিপিতে সই করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সুরমা ইউপির চেয়ারম্যান আবদুস ছাত্তার ও জাহাঙ্গীরনগর ইউপির চেয়ারম্যান মো. মোকসেদ আলী।

তবে আমির হোসেন রেজা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিছু লোক নির্বাচনের প্রসঙ্গ টেনে আমাকে অযথা এর সঙ্গে জড়াতে চাইছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code