বজ্রপাতে হবিগঞ্জে ২, দিরাইয়ে ২ জন নিহত- আহত ৫

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬

বজ্রপাতে হবিগঞ্জে ২, দিরাইয়ে ২ জন নিহত- আহত ৫

Manual7 Ad Code

images

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতের আঘাতে দুই জেলের জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫জন। মঙ্গলবার সকাল ৭টায় নৌকাযুগে আতনি হাওরে কাটা ফেলতে গেলে হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন- মাটিয়াপুর গ্রামের মোঃ শামীম মিয়া (২৮), ওই গ্রামের মোঃ তহুর আলী (২৫) ।  আহতরা হলেন- একই গ্রামের হাফিজ আলীর ছেলে মোঃ হামিদ মিয়া, সাঞ্জব আলীর ছেলে রুবেল মিয়া, রহমত আলীর ছেলে মোঃ ফারুক মিয়া, আব্দুর হেকিমের ছেলে হুসেন মিয়া ও নিয়ামত আলীর ছেলে ছুরত মিয়া।

বজ্রপাতে আহতদের মধ্যে দ’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হবিগঞ্জে বজ্রপাত : হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কারগাও ইউনিয়নের সাকুয়া গ্রামে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- সাকুয়া গ্রামের ইছহারুল হকের ছেলে জাবেদ মিয়া ও দূর্গাপুর গ্রামের হরিচরণ দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, বিকেলে জাবেদ মিয়া ও কৃষ্ণ গোপাল দাশ বাড়ির পাশের হাওরে ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা আহত হন।

Manual5 Ad Code

এ অবস্থায় স্থানীয় লোকজন ওই দুই জনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code