শিক্ষিত জাতি ছাড়া সভ্য সমাজ আশা করা অসম্ভব : অলিউর রহমান

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

শিক্ষিত জাতি ছাড়া সভ্য সমাজ আশা করা অসম্ভব : অলিউর রহমান

Manual1 Ad Code

ফাইল ছবি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, জ্ঞান অর্জন বয়স ও নির্দিষ্ট বিষয়ের উপর আটকে থাকে না। যেকোন বয়সে, যেকোন বিষয়ের উপর সাধারন জ্ঞান থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করা সম্ভব। শুধু মাত্র প্রবল ইচ্ছে শক্তি ও সুস্থ দেহের প্রয়োজন। তিনি বলেন, শিক্ষিত জাতি ছাড়া সভ্য সমাজ আশা করা অসম্ভব।

Manual8 Ad Code

শুক্রবার সকালে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ব্রিটিশ কাউন্সিলর কর্তৃক আয়োজিত ব্রিটিশ কাউন্সিলর কানেক্টিং ক্লাসরুম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

এ্যাম্বেসেটর ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনা ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ্যাম্বেসেটর ও জুবলী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল আলী ও মকন হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মশালায় উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ৫০জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code