ম্যাসেজ প্রেম এখানেই শেষ, প্রেমিককে খুন করলেন মডেল

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

ম্যাসেজ প্রেম এখানেই শেষ, প্রেমিককে খুন করলেন মডেল

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক  :: আমাদের প্রেম এখানেই শেষ-মোবাইলে এমন ম্যাসেজ করেন প্রেমিক। তা মেনে নিতে পারেননি প্রেমিকা। প্রেমিককে তাই ছুরিকাঘাতে খুন করেছেন তিনি। বিনিময়ে তাকে পেতে হয়েছে যাবজ্জীন কারাদণ্ড। এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে। খুনের দায়ে অভিযুক্ত প্রেমিকাটি সাবেক খ্যাতনামা মডেল। তার নাম এলিসা আলেন।

Manual5 Ad Code

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ২৯ বছর বয়সী এলিসা জানিয়েছেন, ব্লক্সহ্যাম নামক নিহত ব্যক্তিটির সঙ্গে ২০১১ সাল থেকে প্রেম ছিল তার। দু’জনে নটিংহ্যাম শহরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। ৩৯ বছর বয়সী ব্লক্সহ্যাম একটি বারে চাকরি করতেন। গত ২৯ জুলাই হঠাৎ করেই এলিসার মোবাইলে ‘ইট ইজ ওভার’ লিখে একটি ম্যাসেজ পাঠান ব্লক্সহ্যাম। যার মানে দাঁড়ায় এলিসার সঙ্গে সম্পর্কের ইতি টানছে ব্লক্সহ্যাম। ম্যাসেজ পড়ে হতাশ হয়ে পড়েন এলিসা। মানসিক ভারাসাম্যও হারান।

কার্ল ব্লক্সহ্যাম

নিহত কার্ল ব্লক্সহ্যাম।

Manual1 Ad Code

রাতে ব্লক্সহ্যাম বাড়ি ফিরলে ক্ষুদ্ধ এলিসা বিরামহীন ছুরিকাঘাত করেন তার বুকে। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ব্লক্সহ্যাম।

আদালতে এলিসা আরও জানিয়েছেন, ওই রাতে মাতাল অবস্থায় বাড়ি ফিরেছিলেন ব্লক্সহ্যাম। ঘরে ঢুকে এলিসার উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজও করতে থাকে সে। রাগের বশে ব্লক্সহ্যামকে ছুরিকাঘাত করেন এলিসা। তার চোখের সামনেই মৃতুযন্ত্রণায় ছটফট করতে থাকে ব্লক্সহ্যাম। এলিসা তখন ইমারিজেন্সি সার্ভিসে কল করে জানান যে তিনি বয়ফ্রেন্ডকে ছুরিকাঘাত করেছেন।

Manual3 Ad Code

এলিসার কল পেয়ে দ্রুত পুলিশ তাদের ফ্ল্যাটে উপস্থিত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্লক্সহ্যাম।

আদালতে খুনের স্বীকারোক্তি দেওয়ার পাশাপাশি এলিসা আরও বলেন, ‘আমি মানসিক রোগে আক্রান্ত হয়েছিলাম। আমি ছুরিটা শক্ত করে ধরেছিলাম এবং ব্লক্সহ্যামের হৃৎপিণ্ড লক্ষ্য করে তা আঘাত করছিলাম। আমি তাকে কোথায় আঘাত করছি সেই মুহূর্তে আমার মাথায় সেই ভাবনা ছিল না, আমি কেবল তাকে খুন করার ইচ্ছেতেই আঘাত করে যাচ্ছিলাম।’

মামলার শুনানি শেষে আদালত নিশ্চিত হয়েছেন যে মডেল এলিসা আলেন মাদকাসক্ত ছিলেন।

Manual5 Ad Code

ব্লক্সহ্যামের খুনের মামলায় বাদী ও বিবাদী দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত এলিসাকে দোষী সাব্যস্ত করেছেন। সেই সঙ্গে আদালতে এটাও উন্মোচিত হয়েছে যে এলিসা মাদকাসক্ত এবং অতি আবেগের কারণে সৃষ্ট মানসিক ভারাসাম্যহীনতার সমস্যায় আক্রান্ত। এক সময়ে খ্যাতনামা এই মডেলকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছেন আদালত। যেখানে কম করেও ১৪ বছর জেল কাটতে হবে এলিসা আলেনকে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code