untitled

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: বড়পর্দায় জুটি হিসেবে ফেরদৌস আর নিপুন অভিনয় করেছেন কয়েকটি ছবিতে। এবার অন্য পরিচয় পাওয়া গেলো তাদের। প্রথমবারের মতো আইটেম নাম্বারে নেচেছেন নিপুন, সঙ্গে ফেরদৌস।

যৌথ প্রযোজনার ছবি ‘ছেড়ে যাস না’ কলকাতায় মুক্তি পাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। কলকাতার নায়িকার বিপরীতে আছেন ফেরদৌস। নিপুনের উপস্থিতি লালনের ‘প্রেম রসিকা’ নামের একটি গানে। সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে এটি।

Manual6 Ad Code

নিপুন বলেন, ‘ফেরদৌস ভাইয়ের কথায় গানটিতে নেচেছি। ঢাকায় শুটিং হয়েছিলো। নায়িকাদের পক্ষে আইটেম গানে নাচ করা একটু কষ্টকর। কারণ নায়িকার ইমেজ ভেঙে বিশেষ কিছু অভিব্যক্তি ফুটিয়ে তুলতে হয়। আমি চেষ্টা করেছি। দেখা যাক দর্শকরা কীভাবে গ্রহণ করেন।’

Manual3 Ad Code

‘ছেড়ে যাস না’ সম্পর্কে ফেরদৌস বলেন, ‘ছবিটি প্রেমের হলেও এখানে পারিবারিক অনেক জটিলতা তুলে ধরা হয়েছে। দর্শকরা পরিপূর্ণ বিনোদন পাবেন।’

Manual3 Ad Code

ফেরদৌস আরও জানান, কলকাতার পর বাংলাদেশে মুক্তি দেওয়া হবে ‘ছেড়ে যাস না’। দুর্গাপুজার আগেই এটি মুক্তি দেওয়া হতে পারে। সুত্র- নিউজবিডি৭১