সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬
বিনোদন ডেস্ক :: বেশি দিন তিনি চর্চার বাইরে থাকা পছন্দ করেন না। কখনও অন্তঃসত্ত্বা অবস্থায় নগ্ন ছবি পোস্ট, তো কখনও বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল।
মার্কিন টিভি স্টার কিম কারদাশিয়ান সন্তানের জন্ম দেওয়ার পর বেশ কয়েক মাস খবরে ছিলেন না। যখন এলেন, বেশ আলোড়ন ফেলেই এলেন। এবার পাপারাত্জিদের নজরে ছিল কিমের পোশাক। স্বামী কেনি ওয়েস্টের সঙ্গে কিম যখন পার্টিতে ঢুকলেন, তখন কিম প্রায় নগ্ন।
দুই সন্তানের জন্ম দেওয়ার পর নিজের পুরনো চেহারা ফিরে পেতে যে তিনি মরিয়া, তা মালুম হল মিয়ামির চোখ কপালে তোলা এলবিডি (লিটল ব্ল্যাক ড্রেস) দেখেই। ওই স্বচ্ছ পোশাকটি এতটাই ডিপ নেক যে, কিমের বক্ষও ছিল প্রায় অনাবৃত।
Design and developed by ওয়েব হোম বিডি