সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬
বিনোদন ডেস্ক :: ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পক্ষ থেকে শুক্রবার বলিউডে অবস্থানরত পাকিস্তানি শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর শনিবার গায়ক অভিজিৎ টুইটারে আক্রমণ করে বসলেন খোদ বলিউড অভিনেতা শাহরুখ, আমির আর সালমান খানের বিরুদ্ধে।
অভিজিতের অভিযোগ, সালমান, আমির কিংবা শাহরুখের মতো অভিনেতা পাকিস্তানের শিল্পীদের বলিউডে লালন-পালন করছেন এবং বলিউডে তাদের কাজ পেতে সাহায্য করছেন। এর জন্য এই ‘খান’দের ‘নির্লজ্জ’ বলে সম্বোধন করেছেন অভিজিৎ।
পাশাপাশি করণ জোহর ও মহেশ ভাট্টের মতো পরিচালককেও তিনি পাকিস্তানের ‘দালাল’ বলে চিহ্নিত করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বলিউডে কর্মরত পাকিস্তানি শিল্পীদের ভিসা বাতিলের আবেদন জানিয়েছেন।
অভিজিতের সেইসব টুইট:
নিজের টুইটে সরাসরি আমিরদের নামোল্লেখ না করলেও বলিউডের ‘সুপারস্টার খানেরা’ বলতে যে এই তিন খানকেই বুঝিয়েছেন অভিজিৎ, তা বুঝতে অসুবিধা হয় না। ইতিপূর্বেও তিক্ত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিজিৎ।
কয়েক মাস আগে যখন ভারতের মাটিতে পাকিস্তানি গায়ক গুলাম আলির কনসার্ট বাতিল হয়েছিল তখনও গুলাম আলিকে আক্রমণ করেছিলেন অভিজিৎ। গুলাম আলিকে ‘ডেঙ্গু আর্টিস্ট’ বলে অভিজিৎ ঠাট্টা করেছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি