মুক্তির আগেই আইনি গেরোয় ‘পার্চড’

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

মুক্তির আগেই আইনি গেরোয় ‘পার্চড’

Manual3 Ad Code

parchedবিনোদন ডেস্ক :: পার্চড ছবিতে রাবারি/মালধারি সম্প্রদায়কে কুরুচিপূর্ণ, আপত্তিকর এবং অমর্যাদাজনক ভাবে উপস্থাপন করেছেন পরিচালক। যা এই সম্প্রদায়ের আবেগে আঘাত হেনেছে। তাই ছবি মুক্তির আগের দিন এটি প্রদর্শনে নিষেধাজ্ঞার দাবিতে গুজরাত হাইকোর্টে পিটিশন দায়ের করলেন মাসারুভাই রাবারি।

দিনদুয়েকের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগণের প্রযোজনায় ‘পার্চড’। কিন্তু মুক্তির আগেই আইনি গেরোয় ‘পার্চড’।

Manual1 Ad Code

আবেদনকারী বলেন, অনলাইনে ছবিটির অফিসিয়াল ট্রেলরে দেখা গেছে। সেখানে বেশকিছু দৃশ্য এবং ডায়লগ আপত্তিকর। বলেন, ওই দৃশ্য তাদের সম্প্রদায়ের সম্মান এবং খ্যাতি ক্ষুন্ন করেছে। সিনেমার অর্ধ-নগ্ন সিন ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে মানুষের কাছে। বিশেষ করে মহিলাদের সম্মান খর্ব করে দেখানো হয়েছে। তাই এই পিটিশনের প্রেক্ষিতেই প্রধান বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি ভিএম পাঞ্চোলির বেঞ্চ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি), তথ্য-সম্প্রচার মন্ত্রক এবং ছবির পরিচালকের উদ্দেশ্যে ২৭ সেপ্টেম্বরের মধ্যে জবাব চেয়ে নোটিশ জারি করেছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code