সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র প্রথম জানাজা মঙ্গলবার বাদ এশা সিঙ্গাপুরের ছেরাঙ্গন রোডের অ্যাঙ্গলিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
বুধবার হান্নান শাহ’র মরদেহ দেশে আনা হতে পারে। সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদেরের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ইন্নালিল্লাহি……….রাজিউন।
Design and developed by ওয়েব হোম বিডি