টিকিট কেটে পাবলিক বাসে চড়ে মন্ত্রণালয়ে গেলেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

টিকিট কেটে পাবলিক বাসে চড়ে মন্ত্রণালয়ে গেলেন ওবায়দুল কাদের

Manual7 Ad Code

44-1সুরমা মেইল ডেস্ক :: সাধারণ যাত্রীদের সঙ্গে বাসে চড়ে মন্ত্রণালয়ে অফিস করতে গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual4 Ad Code

বৃহস্পতিবার সকালে রাজধানীর আসাদগেটের বাসস্ট্যান্ডে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর বিআরটিসির একটি দোতলা বাসে উঠে বসেন ওবায়দুল কাদের। সেখান থেকে বাসে চড়েই জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে নেমে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে যান তিনি।

Manual4 Ad Code

যাত্রাপথে বাসের ওপরের তলা ও নিচে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন অভিযোগ শুনেন ওবায়দুল কাদের। এসব অভিযোগ শুনে করণীয় ঠিক করবেন ও সিদ্ধান্ত নেবেন বলে যাত্রীদের আশ্বস্ত করেন মন্ত্রী।

যাত্রীদের এক অভিযোগের ভিত্তিতে তিনি দেখতে পান, বাসের ফ্যানেগুলোর মধ্যে একটি বাদে সবগুলো নষ্ট। এ অভিযোগে সঙ্গে সঙ্গে বিআরটিসির মতিঝিল ডিপো ম্যানেজার ও পরিচালককে (টেকনিক্যাল) শোকজ করেন তিনি।

এক পর্যায়ে একজন নারী যাত্রী বাসে উঠলে নিজের আসন ছেড়ে দিয়ে সেখানে তাকে বসতে দেন মন্ত্রী।

Manual8 Ad Code

আসাদগেট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা পর্যন্ত বিআরটিসির বাসটি আসতে সময় লাগে প্রায় ৫০ মিনিট এরপর মন্ত্রী সেখানে নেমে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে যান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code