সিলেট আমার খুব প্রিয় একটি শহর : এরশাদ

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

সিলেট আমার খুব প্রিয় একটি শহর : এরশাদ

Manual5 Ad Code

175813-salim

Manual6 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সিলেট আমার খুব প্রিয় একটি শহর। জাতীয় পার্টি ক্ষমতায় এলে সিলেটকে রাজধানী করার হবে।

শনিবার (০১ সেপ্টেম্বর) বিকালে সিলেট রেজিস্ট্রারি মাঠে জাতীয় পার্টির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

তিনি বলেন, বর্তমানে সিলেটে রয়েছে ১৯টি সংসদীয় আসন। এই আসনগুলো থেকে নির্বাচিত উনিশ সংসদ সদস্য দিয়ে সিলেটবাসীর সুখ-দুখের কথা শোনা সম্ভব নয়। তাই প্রদেশ বাস্তবায়নের মাধ্যমে জনপ্রতিনিধির সংখ্যা বাড়ানো হবে। সিলেটে ফিরিয়ে আনা হবে হাইকোর্ট ব্রাঞ্চ। তাছাড়া শাসনব্যবস্থা সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রগুলোও স্থাপন করা হবে সিলেটে।

Manual6 Ad Code

এরশাদ বলেন, দেশের ১৬ কোটি মানুষের জন্য এক দুই জন নেতা কোনভাবেই যথেষ্ট নয়। সারাদেশের জন্য মাত্র ৩০০ সংসদ সদস্য যথেষ্ট নয়। প্রদেশ বাস্তবায়ন হলে দেশে নেতৃত্বের সংখ্যা ও জনপ্রতিনিধিত্বের সংখ্যা বাড়বে। এতে জনগণের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।

Manual4 Ad Code

এর আগে সিলেটে পৌঁছেই প্রথমে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code