সালমানের মারের দাগ মুছে গেছে : ঐশ্বরিয়া

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

সালমানের মারের দাগ মুছে গেছে : ঐশ্বরিয়া

Manual3 Ad Code

download-5বিনোদন ডেস্ক :: প্রেম সম্পর্কে কিংবা দাম্পত্য জীবনে পুরুষ সঙ্গীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বহু মেয়েকেই। অনেক সময় সেই ধরনের নির্যাতনের হাত থেকে মুক্তি পান না বলিউড তারকারাও। এমনকী ঐশ্বরিয়া রাইকেও নির্যাতনের শিকার হতে হয়েছিল। তিনি নির্যাতিতা হয়েছিলেন আর এক সুপারস্টার সালমান খানের হাতে।

১৯৯৭ সালে সালমান-ঐশ্বরিয়া প্রেমের সূচনা। সেই সময় বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া বলিউডে নিজের জায়গা তৈরি করে নেওয়ার জন্য লড়ছেন। সালমানের সঙ্গে তখন পাকিস্তানি সুন্দরী সোমি আলির প্রেম চলছে। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে আলাপ হওয়ার পরেই তার প্রতি আকৃষ্ট হন সালমান।

Manual6 Ad Code

শোনা যায়, ‘যোশ’ ছবির নায়ক হিসেবে প্রথমে সালমানকেই নির্বাচন করেছিলেন প্রযোজকরা। কিন্তু ঐশ্বরিয়া দাদার ভূমিকায় অভিনয় করতে হবে শুনে পিছিয়ে আসেন সালমান। পরে ওই ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। ঐশ্বরিয়াকে বেশ কিছু প্রযোজক-পরিচালকের সঙ্গে সালমান আলাপ করিয়ে দেন, কাজ পেতেও সাহায্য করেন।

শেষ পর্যন্ত ‘হাম দিল দে চুকে সানাম’ ছবিতে একসঙ্গে অভিনয় করার সুযোগ মিলে যায় দু’জনের। অভিনয় করতে করতে আরো কাছাকাছি চলে আসেন তারা। সোমির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সালমানের এবং শেষমেশ তাদের ব্রেকআপও হয়ে যায়।

Manual1 Ad Code

সালমান-ঐশ্বরিয়ার সম্পর্কে চিড় ধরে যখন ঐশ্বরিয়া বাবা-মা সালমানের সঙ্গে মেয়ের বিয়েতে আপত্তি জানান। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার বিষয়টা সালমান এত সহজে মেনে নিতে প্রস্তুত ছিলেন না। ঐশ্বরিয়ার বাড়ির সামনে একদিন রাত্রে মদ্যপ অবস্থায় বিস্তর চেঁচামিচি করেন সালমান। অভিষেক-ঐশ্বরিয়া যখন ‘কুছ না কহো’ ছবির শুটিং করছেন তখন সেটে গিয়ে গোলমাল করে সালমান।

একই ঘটনা ঘটে শাহরুখ অভিনীত ‘চলতে চলতে’ ছবির সেটেও। ঐশ্বরিয়াকে বাঁচাতে গিয়ে সালমানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন শাহরুখও। শেষে ঝামেলা এড়াতে ঐশ্বরিয়াকে বাদ দিয়ে রানী মুখোপাধ্যায়কে ‘চলতে চলতে’র হিরোইন হিসেবে নির্বাচন করেন শাহরুখ। আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে ঐশ্বরিয়া আর সালমানের। শেষ পর্যন্ত দু’জনের সংযোগ একেবারেই ছিন্ন হয়ে যায়।

Manual4 Ad Code

পরে একটি নামকরা দৈনিক পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘সালমান আমার গায়ে হাত পর্যন্ত তুলত। অনেকবার আমাকে মেরেছে। সৌভাগ্যবশত সেইসব মারের দাগ আমার শরীর থেকে মিলিয়ে গেছে। সালমানের হাতে নিগৃহীত হয়েও আমি মুখ বুজে আমার অভিনয় চালিয়ে গিয়েছি।’ কিন্তু সেই সময়ে মুখ বুজে থাকলেও পরে এ নিয়ে সরব হন ঐশ্বরিয়া। আর এখন তো অভিষেকের সঙ্গে চুটিয়ে সংসার করছেন এই সাবেক বিশ্বসুন্দরী। সালমান-অধ্যায় তার কাছে এখন অতীত মাত্র।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code