ভারতে ২২ কোটি মুসলমান; ভুলে গেলে চলবে না: ওমপুরী

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

ভারতে ২২ কোটি মুসলমান; ভুলে গেলে চলবে না: ওমপুরী

Manual7 Ad Code

download-1বিনোদন ডেস্ক :: কাশ্মীর নিয়ে পাক ভারত উত্তেজনায় ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের বের করে দেয়ার সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করেন বলিউডের বিখ্যাত অভিনেতা ওমপুরী। তিনি ঘোষণা করেন, আমি পাকিস্তানিদের সঙ্গে অভিনয় করবো। আর ভুলে গেলে চলবে না ভারতে ২২ কোটি মুসলমান রয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার ভারতীয় এক চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এ অভিমত ব্যক্ত করেন তিনি। ওমপুরী তার সাক্ষাৎকার নেয়া সাংবাদিকের উপরও বেশ চটেছেন।

Manual8 Ad Code

ক্ষুব্ধ ওমপুরী বলেন, আপনারা কি চান ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে ইসরায়েল আর ফিলিস্তিন হয়ে যাক? বছরের পর বছর ধরে যুদ্ধ লেগে থাকুক? ভুলে যাবেন না ভারতে ২২ কোটি মুসলমান রয়েছে।

তিনি ভারতীয় মুসলিম অভিনেতাদের হেনস্থার বিরুদ্ধেও কথা বলেন। মিডিয়াকে একহাত নিয়ে ওমপুরী বলেন, কেন আপনারা সালমান খানের ওপর বৈষম্যের নিউজ করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code