সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৬
বিনোদন ডেস্ক :: বলিউড অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি নেহা ধূপিয়ার টক শো ‘নোফিল্টারনেহা’তে বড় আকারের সোনমের বিস্ফোরক মন্তব্য করেন দীপিকা পাড়ুকোনের চেয়ে প্রিয়াঙ্কা চোপড়া নাকি অনেক ভালো অভিনেত্রী।
নেহা ধুপিয়ার চ্যাট শো’এ এসে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। কিন্তু এ ধরনের মন্তব্য কেন করলেন সোনম? তা নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, ‘বলিউডের সবচেয়ে বড় শত্রুতা তাদের মধ্যে’!
এদিকে সবাই কম বেশি জানে, সোনম আর দীপিকার মধ্যে ঝগড়াটা অনেক দিনের। ‘ওম শান্তি ওম’ আর ‘সাওয়ারিয়া’ সিনেমা দু’টি একসঙ্গে মুক্তি পাওয়ার সময় থেকেই দীপিকার সঙ্গে ঝগড়া শুরু সোনম কাপুরের।
সবাই তখন সোনমের চেয়ে দীপিকাকেই সেই দৌড়ে এগিয়ে রেখেছিলেন। যত তাড়াতাড়ি দীপিকা নিজেকে প্রমাণ করতে পেরেছেন, তত তাড়াতাড়ি সোনম বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিতে পারেননি।
তবে এই দুই নায়িকার আসল ঝামেলা অবশ্য রণবীর কাপুরকে নিয়ে। সোনমের সঙ্গে রণবীরের ছোটবেলা থেকেই বন্ধুত্ব। যেটা প্রেমের দিকে এগোনোর সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু দীপিকা মাঝখানে এসে যাওয়ায় তাদের সেই সম্পর্কে বাদা পড়েছে।
আর সেটা অনেকদিন গড়িয়ে গেলেও তাদের ঝামেলা এখনো সেই ঝামেলা মেটেনি। তাই সুযোগ পেয়েই দীপিকা পাড়ুকোনকে একহাত নিলেন সোনম কাপুর।
প্রসঙ্গত, নেহার সেই শো-তে এসে সোনম করণ জোহর সম্পর্কে একটি মন্তব্য করেন যা রীতিমত ভাইরাল হয়েছে। সোনমের কথায়, ‘করণ জোহর সব সময় ঠোঁটের মধ্যে একটা নকল হাসি ঝুলিয়ে রাখেন’!
Design and developed by ওয়েব হোম বিডি