সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬
বিনোদন ডেস্ক :: মার্কিন রিয়েলিটি শো তারকা কাইলি জেনার জানিয়েছেন, তিনি ঠোঁটে কসমেটিকস সার্জারি করিয়েছেন। কারণ তিনি মনে করতেন, কেউ তাকে চুমু খেতে চাইতো না।
‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ খ্যাত এ তারকা বর্তমানে মার্কিন র্যাপার টায়গার সঙ্গে ডেট করছেন। তার বয়স যখন ১৬ বছর তখন তিনি ‘লিপ ফিলার’ করিয়েছিলেন। তিনি জানান, তার ঠোঁট নিয়ে তিনি সব সময় অস্বস্তি বোধ করতেন। ফিমেল ফার্স্ট ডটকমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, “ঠোঁটের বিষয়টি নিয়ে আমি সব সময় অস্বস্তি বোধ করতাম। স্কুল জীবনের মাঝামাঝি সময় আমি একটি ছেলেকে চুমু খেয়েছিলাম। তখন সে আমাকে বলেছিল, ‘তোমার ঠোঁটগুলো অনেক সরু কিন্তু তুমি খুব ভালো কিসার। আমার মনে হতো না তুমি এত ভালো চুমু খেতে পারো।”
‘কথাটি আমার অনেক খারাপ লেগেছিল। এরপর থেকে আমার মনে হতো ছেলেরা আমার ঠোঁটের দিকে তাকায় কিন্তু কেউ আমাকে চুমু খেতে চায় না।’, বলেন কাইলি।
তবে ১৯ বছর বয়সি এ তারকা জানিয়েছেন, সার্জারির বিষয়টি যথেষ্ট হয়েছে। এ বিষয়ে কমপ্লেক্স ম্যাগাজিনকে তিনি বলেন, ‘যখন আপনি প্রথমবার এটি (সার্জারি) করবেন, আপনার মনে হবে, ঠোঁটের এই পাশটাতে আরো একটু বড় হতে পারে। আমি যখন এই চিকিৎসাটি করিয়েছি আমারও তাই মনে হয়েছিল। কিন্তু যথেষ্ট হয়েছে। এটি খুবই কষ্টদায়ক।’
ঠোঁটের সার্জারির বিষয়টি প্রথমদিকে অস্বীকার করেছিলেন কাইলি। কারণ তিনি খারাপ ‘রোল মডেল’ হতে চান নি। বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আমার বয়স তখন সতেরোও হয়নি তখন যদি আমি বলতাম, ‘হ্যাঁ, আমি লিপ সার্জারি করেছি তখন সকল মায়েরা আমাকে কী মনে করত? আর তাদের ছেলেমেয়েরা (যারা আমার ভক্ত) মনে করত আমি পাগল। আমি কারো ওপর খারাপ প্রভাব ফেলতে চাই নি।”
তিনি আরো বলেন, ‘আমি চাই নি সবাই মনে করুক, নিজের মনের সন্তুষ্টির জন্য আমি লিপ সার্জারি করিয়েছি। কিন্তু মিথ্যা বলাটাই আরো বেশি পাগলামি মনে হতো কারণ ঠোঁটের বিষয়টি স্পষ্টই বোঝা যেত। আমার মনে হতো, যদি আমি সৎ থেকে বিষয়টি খুলে বলতে পারতাম।’
Design and developed by ওয়েব হোম বিডি