সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল বিদ্যা !

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল বিদ্যা !

Manual7 Ad Code

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: শিরোনামটা ঠিকই পড়েছেন। নীচের ছবিটিতেও রয়েছে তার প্রমাণ। তবে একটু ভাল করে দেখলে বুঝবেন ছবিটি বিদ্যারই বটে, তবে নাম লেখা রয়েছে দুর্গারানি সিংহ। পুলিশ রেকর্ডে ওয়ান্টে়ড দুর্গা, বিদ্যা নন।

এ বার বোঝা গেল তো রিল আর রিয়েলের পার্থক্য? আসলে ‘কহানি ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছেন। সেখানেই দেখা যাচ্ছে বিদ্যার এই ছবি।

Manual1 Ad Code

২০১২-তে মুক্তি পেয়েছিল ‘কহানি’। তার পর থেকেই সিক্যুয়েলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। কয়েক মাস আগে কলকাতায় শুটিং চলার সময়ও বেশ উত্তেজনা তৈরি হয়েছিল। তবে পুলিশের ভূমিকায় এ বার আর পরমব্রত নন, বরং টোটা রায়চৌধুরিকে দেখা যাবে। এ ছাড়াও দু’টি বিশেষ চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল এবং যুগল হ‌ংসরাজ। আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। তার আগে বিদ্যার ফার্স্ট লুকই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই সেই পোস্টার।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code