যৌন হয়রানি নিয়ে পামেলা অ্যান্ডারসনের বিস্ফোরক মন্তব্য

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

যৌন হয়রানি নিয়ে পামেলা অ্যান্ডারসনের বিস্ফোরক মন্তব্য

Manual1 Ad Code

download-9বিনোদন ডেস্ক :: কানাডার বিশ্বখ্যাত মডেল ও অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন নিজের উপর যৌন হয়রানি নিয়ে মুখ খুলেছেন। স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, ‘আমার ওপর থুতু দেওয়া হত। শুধু তাই নয়, যৌন মুহূর্তে আমাকে মারধরও করা হত।’

তিনি আরো অভিযোগ করেন, ‘বিছানায় একজন পর্ন তারকার মত ব্যবহার করা হত আমার সঙ্গে। এই ধরনের আচরণে কখনই আনন্দ পেতাম না। অন্তরঙ্গ মুহূর্তে চড় মারা, থুতু দেওয়া, আঘাত করা, কখনই আমার ভালো লাগত না। আমি এই নোংরামির শিকার হয়েছি।’

Manual5 Ad Code

প্লেবয় ম্যাগাজিনে থাকার সময় তার সেক্স টেপ চুরি হওয়া নিয়েও মুখ খোলেন পামেলা। তিনি বলেন, ‘আমি প্লেবয় ম্যাগাজিন থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম। বাড়ি থেকে আমার সেক্স টেপ চুরি হয়ে যায়। পরে সেটি সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছে গেল। যা মানুষ কোনো দিনই দেখতে পেত না, তাই দেখল। বিষয়টি আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে।’

Manual7 Ad Code

পামেলা আরো বলেন, ‘প্লেবয় ম্যাগাজিনকে কোনোদিন পর্নগ্রাফিক বলে মনে করি না। আমি খুবই রোম্যান্টিক। আমি সেক্সি হতেও পছন্দ করি। সব মেয়েরাই সেক্সি হতে পছন্দ করেন।’

Manual8 Ad Code

তিনি বরাবরই জোর দিয়েছেন ঘনিষ্ঠতার উপর। আর এই ঘনিষ্ঠতার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা (প্লেবয়) বরাবরই একটা ইন্দ্রি়য়গ্রাহ্য বিপ্লব চেয়েছিলাম। অন্তরঙ্গ সম্পর্কের অর্থ `উত্তম যৌনতা`। আমরা কখনই কাম বিমুখ হওয়ার কথা বলি না, বেশি করে বলি `উত্তম যৌনতা`র কথা।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code