শাকিব-অপুর গোপনে বিয়ে

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

শাকিব-অপুর গোপনে বিয়ে

Manual4 Ad Code

apu_shakib_bg20161005055220-700x336বিনোদন ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের অভিনীত প্রথম ছবিটি ব্যবসা সফল হলে এই জুটি রাতারাতি তারকা জুটিতে পরিণত হন।

Manual6 Ad Code

শাকিব খান ও অপু বিশ্বাস

Manual3 Ad Code

একসঙ্গে ছবিতে অভিনয়ের কারণে বাড়ে তাদের ঘনিষ্ঠতা। এরপর ঢাকাই চলচ্চিত্র পাড়ায় গুজব রটে বিয়ে করছেন এই তারকা জুটি। বিশেষ সূত্রে জানা গেল, আট বছর আগেই অর্থাৎ ২০০৮ সালে বিয়ে করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

শাকিব খান ও অপু বিশ্বাস

Manual2 Ad Code

২০০৮ সালে গোপন বিয়ে করেন শাকিব-অপু। এরপর দীর্ঘসময় ধরে চলছে লোকচক্ষুর আড়ালে সংসার করছেন তারা। বিয়ের পর ভালো আছেন এই জুটি। শাকিব দেশে আর অপু বিদেশে থাকলেও তাদের সংসার ভালোই চলছে। দেশে শুটিং নিয়ে ব্যস্ত আছেন শাকিব, অপরদিকে কলকাতায় আসন্ন দুর্গাপূজা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু।

শাকিব খান ও অপু বিশ্বাস

বিয়ের বয়স ৮ বছর পেরুলেও কখনো তারা তা স্বীকার করেননি। শাকিব-অপু জুটির ঘনিষ্ঠজনদের তথ্যমতে, ক্যারিয়ারের ক্ষতির আশঙ্কার কথা চিন্তা করে বিয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশ করেননি তারা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code