যে বলিউড তারকারা পর্দায় কখনোই চুমু খাননি

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

যে বলিউড তারকারা পর্দায় কখনোই চুমু খাননি

Manual1 Ad Code

133344sallu__picবিনোদন ডেস্ক :: বলিউড সিনেমায় বিকিনি দৃশ্য কিংবা ঘনিষ্ঠ দৃশ্য এখন ডালভাত হয়ে গেছে। খুল্লাম-খুল্লা সিনেমার যুগেও অনেক বলিউড তারকা আছেন যারা কখনোই অনস্ক্রিন চুমু খাননি। তেমন কয়েকজনের কথা জেনে নিন :

Manual2 Ad Code

ফাওয়াদ খান : ‘নো কিসিং অনস্ক্রিন’ ক্লাবের নয়া সদস্য পাক অভিনেতা ফাওয়াদ খান। তার মতে, পাক ফ্যানরা তাকে এই ‘অবতারে’ হয়ত গ্রহণ করতে পারবেন না। তাই ফ্যানদের জন্যই তার এমন নীতি।

আসিন : চুমুতে চরম অনাগ্রহ রয়েছে দক্ষিণী অভিনেত্রী আসিনেরও।

আলি জাফর : ‘লন্ডন’, ‘নিউ ইয়র্ক, প্যারিস’ ছবির জন্য পর্দায় লিপ-লকের কথা ছিল তার। কিন্তু তিনি অস্বীকার করায় অবশেষে কিসিং সিনের জন্য জাফরের বডি ডাবলের দারস্থ হন পরিচালক।

তামান্না ভাটিয়া : শুধু লিপ-লকই নয়, বিকিনি পরা থেকেও শত হস্ত দূরে থাকেন তামান্না।

Manual8 Ad Code

তুষার কাপুর : সেক্স কমিডিতে যতই মুখ দেখান না কেন অনস্ক্রিন চুমুতে মোটেই রাজি নন তুষার কাপুর।

সালমান খান : ব্যক্তিগত জীবনে প্রেমকুমার হলেও পর্দায় এক্কেবারে গুড বয় ভাইজান। রোমান্টিক দৃশ্য অবধি ঠিক আছে। কিন্তু পর্দায় চুমু? কখনোই না!

সোনাক্ষী সিনহা : প্রথম হিরো দাবাং খানকেই নিজের আদর্শ বানিয়েছেন সোনাক্ষী। তিনিও নিজের ‘নো-কিস’ নীতি রীতিমতো মেনটেইন করেন। হ্যাঁ, ‘হলিডে’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য অবধি এগিয়েছিলেন ঠিকই। কিন্তু ওই পর্যন্তই।

Manual5 Ad Code

শিল্পা শেঠি : রিচার্ড গেরের সঙ্গে অপ্রত্যাশিত পাবলিক লিপ-লক ছাড়া আর কখনও পর্দায় চুমু খেতে দেখা যায়নি শিল্পাকে।

রিতেশ দেশমুখ : ‘জানে কাহা সে আয়ি হ্যায়’ ছবির শুটিংয়ের সময় জ্যাকুলিন ফার্নান্ডেজকে কিস করতে প্রথম অস্বীকার করেছিলেন রীতেশ। পরেও আর কোনো ছবিতে লিপ-লক করেননি তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code