britney1477572047-700x336

বিনোদন ডেস্ক :: প্রায় দুই দশক ধরে কণ্ঠ দিয়ে মঞ্চ মাতিয়ে আসছেন জনপ্রিয় গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। দীর্ঘ সংগীত জীবনে গান গাইতে গিয়ে অনেক ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাকে। সম্প্রতি ব্রিটনি গান গাইতে গিয়ে এমন এক ঘটনার সম্মুখীন হয়েছেন যা আগে কখনও ঘটেনি। এ সময় তার পোশাক বিভ্রাট দেখা যায়। তাও আবার মঞ্চে শত শত ভক্তের সামনে।

Manual4 Ad Code

লাস ভেগাসের প্ল্যানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে নাচে-গানে দর্শক মাতাচ্ছিলেন ব্রিটনি। কিন্তু মাঝ পথে হলো বিপত্তি। পোশাক বিভ্রাটের কবলে পড়লেন তিনি। তার পরা টপটি বার বার খুলে যাচ্ছিল। কিন্তু তবুও নাচ এবং গান কোনোটিই থামাননি এ গায়িকা। এক হাতে পোশাক ধরে চালিয়ে যাচ্ছিলেন নাচ-গান। পরে তার সহযোগীরা এসে পোশাক ঠিক করে দেন।

Manual4 Ad Code

পোশাক ঠিক করে নতুন উদ্যোমে গান শুরু করেন ব্রিটনি কিন্তু মাঝ পথে আবারও পোশাকের বাগড়া। এবারো থামলেন না ব্রিটনি। এবার সহযোগী একজন তার শার্ট খুলে এগিয়ে দেন ব্রিটনির দিকে। পরে সেই শার্ট পরেই পারফর্ম করেন মার্কিন এই গায়িকা।

দেখুন ভিডিওঃ

Manual4 Ad Code