রোমান্সের সুযোগ পেয়েই কাজে লাগিয়েছি : রণবীর

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

রোমান্সের সুযোগ পেয়েই কাজে লাগিয়েছি : রণবীর

Manual1 Ad Code

aishwariya_ranbir1477654535-700x336

বিনোদন ডেস্ক :: গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) মুক্তি পেয়েছে রণবীর কাপুর এবং ঐশ্বরিয়া রাই অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল  সিনেমাটি। কিন্তু মুক্তির আগে থেকেই এ দুজনের রসায়ন আলোচনায় রয়েছে।

Manual6 Ad Code

ঐশ্বরিয়া-রণবীরের বয়সের ফারাক অনেক। তাই তাদের এ রোমান্সের বিষয়টি অনেকের চোখে ধরেছে। আর এ বিষয়ে রণবীর জানিয়েছেন, ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্সের সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন তিনি।

রণবীর এখন ব্যস্ত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রচারণা নিয়ে। সম্প্রতি সিনেমাটির প্রচারণায় একটি রেডিও স্টেশনে হাজির হয়েছিলেন রণবীর। সেখানে ঐশ্বরিয়ার সঙ্গে তার প্রথম দেখার অভিজ্ঞতা জানান তিনি।

Manual7 Ad Code

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তখন দশম শ্রেণি পাশ করেছি মাত্র। বাবার (ঋষি কাপুর) আ আব লুট চালে সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন। এ সিনেমায় আমি সহকারী পরিচালক হিসেবে ছিলাম। ওই সময় তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়। ওই বয়সে আপনি কিছুটা প্রেমের প্রতি ঝোঁক অনুভব করবেন, ওই বয়সে আপনি বুঝতে পারবেন মেয়ে কী এবং আপনি মেয়েদের প্রেমে পড়বেন।’

এরপর রণবীর কিছুটা খোলাখুলিভাবে বলেন, ‘আমার যখন প্রথম হৃদয় ভেঙেছিল তা কিছুটা হলেও ঐশ্বরিয়ার জন্য।’

Manual5 Ad Code

ঐশ্বরিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতে কোনো সমস্যা অনুভব করেছেন কি না? এমন প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘‘কিছুটা লজ্জা লাগত, আমার হাত কাঁপত। কিছু কিছু সময় তার গালে হাত দিতে গিয়ে আমার হাত সরে যেত। তারপর উনি আমাকে বলছিলেন, ‘তোমার কী সমস্যা? আমরা অভিনয় করছি মাত্র। সব ঠিকভাবে কর।’ এরপর আমি ভাবলাম এরকম সুযোগ আমি আর পাব না, আমিও সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি।’’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code