শয্যা দৃশ্য বাদ দিতে প্রযোজককে হুমকি সানি লিওনের স্বামীর!

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

শয্যা দৃশ্য বাদ দিতে প্রযোজককে হুমকি সানি লিওনের স্বামীর!

Manual7 Ad Code

image

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: শুটিং হয়ে গিয়েছিল। তার পরও ছবি থেকে নায়িকার শয্যা দৃশ্য বাদ দেওয়ার জন্য প্রযোজকের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ। আর এই অভিযোগ উঠল সানি লিওন এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের বিরুদ্ধে। সানি অভিনীত ছবি ‘বেইমান লভ’-এর পরিচালক রাজীব চৌধুরি সম্প্রতি এই অভিযোগ প্রকাশ্যে এনেছেন।

Manual4 Ad Code

রাজীবের অভিযোগ, ‘‘ড্যানিয়েলের চাপে পড়ে ওই ছবি থেকে দু’টো বেডরুম সিন বাদ দিতে আমি বাধ্য হয়েছিলাম, যদিও সেগুলো অ্যাস্থেটিক্যালি শুট করা হয়েছিল। মস্তিজাদে রিলিজের পর ওদের মনে হয়েছিল, সানি আর এ ধরনের দৃশ্যে অভিনয় করবে না। আমাকে কী কী করতে হবে ইমেলে তার নির্দেশ দিয়ে রীতিমতো হুমকি দিয়েছিল ড্যানিয়েল।’’

রাজীব আরও জানিয়েছেন, তিনি একাই ছবি প্রযোজনা করেন। তাঁকে ব্যাকআপ দেওয়ার মতো কোনও বড় প্রোডাকশন হাউজ নেই। ফলে ড্যানিয়েলের চাপে পড়ে তাঁর বেশ কিছু টাকা লোকসান হয়। কারণ ওই সব দৃশ্য থেকে তিনি আর্থিক লাভের আশা করেছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code