প্রথম পরিচালনায় সেরার শিরোপা কঙ্কনার হাতে

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

প্রথম পরিচালনায় সেরার শিরোপা কঙ্কনার হাতে

Manual7 Ad Code

download

বিনোদন ডেস্ক :: প্রথম পরিচালনায়ই সেরার শিরোপা পেয়েছেন কঙ্কনা সেনশর্মা। প্রখ্যাত পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেনের কন্যা কঙ্কনা মায়ের মতোই পরিচালনায়ও নেমে পড়েছেন। এ বছরেই তৈরি করেছেন ‘আ ডেথ ইন গঞ্জ’ নামে একটি হিন্দি ছবি। আর ছবিটি মুম্বই চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে। সেই উৎসবেই সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কঙ্কনা। আর এই পুরস্কারের পর সাবেক স্বামী রণবীর শোরে টুইট করে অভিনন্দন জানিয়েছেন কঙ্কনাকে।

Manual1 Ad Code

তিনি লিখেছেন, অভিনন্দন। তোমার মুকুটে যে পালকটা জুড়ল, তুমি তার যোগ্য। ছবিতে রণবীর শোরে একটি চরিত্রে অভিনয়ও করেছেন। এছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন বিক্রান্ত মাসে, তিলোত্তমা সোম, ওম পুরী, তনুজা, কালকি কোয়েচিন। কঙ্কনা মাত্র ৬ মাসের মধ্যেই ছবিটি তৈরি করেছেন। গত সেপ্টেম্বরে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয়েছে টরন্টো চলচ্চিত্র উৎসবে। এশিয়ান প্রিমিয়ার হয়েছে বুসান চলচ্চিত্র উৎসবে। আগামী বছরের ১৭ই জানুয়ারি ছবিটি সকলের জন্য মুক্তি পাবে বলে জানা গেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code