এবার এক সঙ্গে ‘টিউবলাইটে’ দুই খান

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

এবার এক সঙ্গে ‘টিউবলাইটে’ দুই খান

Manual1 Ad Code

12782384_769118979854988_1879140584_n

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :: সুলতানে সুযোগ এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত দর্শকের আশা পূর্ণ হয়নি। শাহরুখ খান আর সালমান খানকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। শাহরুখের অংশটি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার আবার শাহরুখ ও সালমান ভক্তদের জন্য সুখবর। শোনা যাচ্ছে, একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে দুই খানকে। ছবির নাম টিউবলাইট।

Manual7 Ad Code

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। শোনা গেছে, টিউবলাইটে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে। চরিত্রটিতে প্রথমে শত্রুঘ্ন সিনহার অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শাহরুখ খানকে চরিত্রটির জন্য মনোনীত করেন পরিচালক কবীর খান।

সম্প্রতি বুদাপেস্ট থেকে দা রিং ছবির শুটিং সেরে ফিরেছেন শাহরুখ খান। বান্দ্রায় একটি অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সেখানে শাহরুখ বলেন, প্রত্যেক মাসে তিনি বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে পারফর্ম করবেন। এ বিষয়ে তিনি সালমানকেও বলেছেন। হয়ত কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে সালমান তাঁর সঙ্গে যোগ দেবেন।

শাহরুখের এই উক্তি থেকে বোঝা যায়, তাঁর আর সালমানের সম্পর্ক এখন বেশ ভালো। এবার যদি টিউবলাইটে তিনি অভিনয় করেন, তাহলে উভয়ের অনুরাগীদের কাছে তা বড় পাওয়া সে বিষয়ে সন্দেহ নেই। দীর্য ৯ বছর পর তাঁদের একসঙ্গে স্ক্রিনে আবার দেখতে পাবে দর্শক।

Manual5 Ad Code

মাঝে শোনা গিয়েছিল টিউবলাইট নিয়ে নাকি সালমান খান আর কবীর খানের মধ্যে সমস্যা হয়েছে। কবীরের সঙ্গে নাকি টিউবলাইটের পর আর সালমান ছবি করবেন না বলেও শোনা গিয়েছিল। তবে কবীর খান বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন। সালমান ও শাহরুখকে একসঙ্গে শেষ দেখা যায় ওম শান্তি ওম ছবিতে। সেখানে একটি গানে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code