রাধিকা-অক্ষয়ের দাম্পত্যের রসায়ন

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

রাধিকা-অক্ষয়ের দাম্পত্যের রসায়ন

Manual7 Ad Code

download

বিনোদন ডেস্ক :: রাধিকা আপ্তে আর অক্ষয় কুমারের এই দাম্পত্যের রসায়ন ধরা দিতে চলেছে আর বাল্কির পরের ছবিতে। প্রস্তাবটা পাওয়া মাত্রই এক মুহূর্তও ভাবেননি নায়িকা। হ্যাঁ বলে দিয়েছেন সানন্দে! অন্য দিকে, অক্ষয় কুমারও তৈরি তার সঙ্গে জীবন উদযাপনে। দুইয়ে মিলে এবার শুধু ঘর বাঁধার পালা! তবে, একটু সময় লাগবে- এই যা! যতই হোক সেট, তা তৈরি করতেও কিছু সময় তো লাগেই! পাশাপাশি সময় নেবেন পরিচালক আর বাল্কিও- চিত্রনাট্যটা একটু গুছিয়ে নেওয়ার!

Manual7 Ad Code

ছবিটার নাম এখনও ঠিক হয়নি। শুধু জানা গেছে, নাগরিক জীবনের প্রেক্ষাপটে এক দম্পতির প্রেমের গল্পই বলবে এই ছবি। সঙ্গে থাকবে আলগা এক সামাজিক বার্তাও। যেমনটা, আর বাল্কির সব ছবিতেই থাকে। যেমনটা ছিল ‘কি অ্যান্ড কা’-তেও!

Manual2 Ad Code

যখনই সম্পর্ক নিয়ে রুপালি পর্দায় গল্প বলেছেন বাল্কি, তিনি ছক ভেঙেছেন। ‘চিনি কম’-এ দেখিয়েছেন এক সুগার ড্যাডির গল্প। মানে, এমন এক বৃদ্ধ যে প্রেমে পড়েছে মেয়ের বয়সী এক নারীর! আবার, ‘কি অ্যান্ড কা’-তে উল্টে গেল দাম্পত্যের চেনা ছক। ছেলেটি ঘর সামলাল, মেয়েটি গেল বাইরে কাজ করতে। এবার কোন চমক দর্শককে দিতে চলেছেন তিনি?

এখনই সে সব কিছু জানাচ্ছেন না পরিচালক। শুধু কথা দিয়েছেন, চিত্রনাট্যটা পুরো শেষ হলেই কাহিনিরেখাটা সবাইকে জানাবেন। আপাতত শুধু বলেছেন, তার এই ছবি আক্ষরিক অর্থেই হতে চলেছে আন্তর্জাতিক। যা হলিউড এবং বলিউডকে বাঁধবে এক হাতে। পাশাপাশি, খুব সম্ভবত এই ছবিতে থাকবে ত্রিকোণ প্রেমের ছায়া। কেন না, রাধিকা ছাড়া বলিউডের এক প্রথম সারির নায়িকাকে ছবিতে যুক্ত করবেন পরিচালক। সেই নায়িকাই হয়তো পা রাখবেন অক্ষয় কুমার আর রাধিকা আপ্তের দাম্পত্যের মাঝে। সুত্র-নিউজবিডি৭১

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code