Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুর অভিনীত মিউজিক্যাল ড্রামা ‘রক অন টু’র নতুন গান ‘উড়জা রে’ প্রকাশিত হয়েছে। গানটিতে ভিন্ন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছেন ‘আশিকি টু’ নায়িকা।

পারফর্ম ভিত্তিক গানটি লিখেছেন গীতিকার জাভেদ আখতার। সুর-সঙ্গীত করেছেন শঙ্কর-এহসান-লয়। কণ্ঠ দিয়েছেন শ্রদ্ধা কাপুর নিজেই। গানের সঙ্গে মিলিয়ে ভিন্নধর্মী সাজ-পোশাক ও কোরিওগ্রাফিতে পারফর্ম করেছেন এ নায়িকা।

Manual1 Ad Code

ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কণ্ঠ দিয়ে প্রশংসা পেয়েছেন শ্রদ্ধা। ‘রক অন টু’ নিয়ে জানালেন, এবার নতুন অভিজ্ঞতা হল। এর আগে তিনি রক ঘরানার গানে কণ্ঠ দেননি। টানা কয়েকদিন তালিম নিয়ে সিনেমাটির গানের জন্য প্রস্তুত হতে হয়েছে।

Manual4 Ad Code

‘রক টু’ পরিচালনা করেছেন সুজাত সওদাগর। আরো অভিনয় করেছেন ফারহান আখতার, অর্জুন রামপাল, পুরব কোহলি, প্রাচী দেশাই ও শাহানা গোস্বামী। সিনেমাটি মুক্তি পাবে ১১ নভেম্বর।