‘বাহুবলী ৩’-এর জন্য সব কিছু ছাড়তে রাজি

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬

‘বাহুবলী ৩’-এর জন্য সব কিছু ছাড়তে রাজি

Manual2 Ad Code

500x350_f1e765973fed67bc8317543bad99d2e0_image__2_বিনোডন ডেস্ক :: ‘বাহুবলী ৩’-এর জন্য নাকি সব কিছু ছাড়তে রাজি তিনি! পরিচালক এস এস রাজামৌলি তাঁকে যে চরিত্র অফার করেছেন তা নাকি তাঁর কেরিয়ারে সেরা। আর সেটার জন্য এটুকু আত্মত্যাগ তো করাই যায়। এ কথা শেয়ার করলেন নায়িকা কাজল অগ্রবাল।

Manual1 Ad Code

কাজলের কথায়, ‘‘বাহুবলী ৩ আমার ফার্স্ট প্রেফারেন্স। ওই চরিত্রটার জন্য আমি সব কিছু ছাড়তে পারি। আমি যখন ছবিটা দেখেছি আমার গর্ব হয়েছে। কোনও অংশে আন্তর্জাতিক কোনও ছবির তুলনায় এটা কম নয়।’

আপাতত ‘বাহুবলী ২’ নিয়ে দর্শকদের আগ্রহ প্রবল। আগামী বছর ২৮ এপ্রিল মুক্তি পেতে পারে ছবিটি। তত দিন পর্যন্ত কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল সে প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতেই হবে। কিন্তু এর মধ্যেই ‘বাহুবলী ৩’ নিয়েও উৎসাহ বাড়িয়ে দিলেন কাজল। সূত্র: আনন্দবাজার

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code