নতুন নারীর প্রেমে সালমান

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

নতুন নারীর প্রেমে সালমান

Manual5 Ad Code

salman_urvashi_bg20161108063001

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: বি-টাউনের গুঞ্জন বলছে, চলতি বছরের শেষ দিকেই রোমানিয়ান বান্ধবী লুলিয়া ভানতুরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সালমান খান। কিন্তু এবার শোনা যাচ্ছে, লুলিয়ার সঙ্গে সম্পর্কের বাঁধনটা আর নেই ‘সুলতানে’-এর! তার কারণ, উর্বশী রাউতেলা। লুলিয়ার পাঠ চুকেছে, ‘দাবাং’ তারকার জীবনে এবার নতুন নারী হয়ে হাজির হয়েছেন এই মডেল ও অভিনেত্রী।

Manual6 Ad Code

সম্প্রতি সালমান খানের বাড়ি পর্যন্ত গিয়েছেন উর্বশী। তাদের অঙ্গরঙ্গ অবস্থায় দেখেছেন সাংবাদিকরা।

Manual2 Ad Code

ডেক্কান ক্রনিক্যালের খবরে প্রকাশ, সালমানের গ্যালাক্সিতে দেখা গেছে উর্বশীকে। বি-টাউনের অনেক নতুন নায়িকারই ক্যারিয়ার গড়ে দিয়েছেন ‘দাবাং’ তারকা। এবার সেই তালিকায় জুড়ল উর্বশীর নামও।

যদিও, এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে উভয়পক্ষই। তবে সূত্র বলছে, লুলিয়ার সঙ্গে সম্পর্কের বাঁধনটা বেশ হাল্কা হয়েই গেছে সালমানের। আর তার কারণ এই উর্বশীই।

যাই হোক, এখন অপেক্ষার পালা, নিজের জীবনের নতুন নারী উর্বশীর ক্যারিয়ারকে ভালো জায়গায় পৌঁছে দিতে কী করেন সালমান? পাশাপাশি, ডিসেম্বরের মধ্যে রোমানিয়ান বান্ধবীর সঙ্গে বজরাঙ্গি ভাইজান আদৌ গাঁটছড়া বাঁধেন কিনা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code