সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬
বিনোদন ডেস্ক :: বাবা-মা নাম দিয়েছিলেন যা, তার সঙ্গে কোনও মিলই নেই এদের ‘স্ক্রিন’ নামের। জেনে নিন কিছু নামকড়া বলিউড তারকাদের আসল নাম।
অমিতাভ বচ্চন— বলিউড শাহেনশাহর আসল নাম ইনকিলাব শ্রীবাস্তব।
হৃতিক রোশন— হার্টথ্রব হৃতিকের আসল নাম হৃতিক নাগরথ।
অজয় দেবগন— আসল নাম বিশাল দেবগন।
রেখা— বুকে কাঁপন ধরানো লাস্যময়ী রেথার আসল নাম ভানুরেখা গণেশন।
জন আব্রাহাম— আসল নাম ফারহান আব্রাহাম।
গোবিন্দ— আসল নাম গোবিন্দ অরুণ আহুজা।
রণবীর সিংহ— আসল নাম রণবীর ভাবনানি।
প্রীতি জিন্টা— গালে টোল পরা মিষ্টি মেয়ে প্রীতির আসল নাম প্রিতম সিংহ জিন্টা।
জ্যাকি শ্রফ— আসল নাম জয়কিষাণ কাকু ভাই।
মিঠুন চক্রবর্তী— ডিস্কো ডান্সার মিঠুনের আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।
শাহিদ কপূর— চকলেট বয় শাহিদের আসল নাম শাহিদ খট্টর।
সানি লিওন— আসল নাম করণজিৎ কাউর ভোরা।
Design and developed by ওয়েব হোম বিডি