প্রেসিডেন্ট ট্রাম্প, বলিউডে দুঃখ!

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

প্রেসিডেন্ট ট্রাম্প, বলিউডে দুঃখ!

Manual4 Ad Code

bd90e9baa06f35e9902fb63be1f73814-untitled-3-700x336বিনোদন ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সময়ে বিরূপ মন্তব্য ও অদ্ভুত কাণ্ডের জন্য বরাবরই সমালোচিত তিনি। বলিউডের তারকা মহলের অধিকাংশেরও ট্রাম্পকে অপছন্দ। তাই তাঁরা এই ফলাফলে কষ্ট পেয়েছেন। নির্বাচনের ফল প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই খুদে ব্লগিং সাইট টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেন বলিউড তারকারা।

Manual5 Ad Code

বলিউডের এক সময়ের অভিনেত্রী এবং লেখিকা টুইংকেল খান্না ডোনাল্ড ট্রাম্পকে তুলনা করেছেন কার্টুন চরিত্র ডোনাল্ড ডাকের সঙ্গে। টুইটারে এই তারকা লিখেছেন, ‘ডোনাল্ড ডাক হেলতে দুলতে হোয়াইট হাউসে প্রবেশ করছে—বিষয়টা দুঃস্বপ্নের মতো। নির্বাচনের খেলায় নারীবিদ্বেষ ছিল ট্রাম্পের একটি চাল, আর এই চাল দিলেই জয়ী হলেন তিনি।’

অভিনেত্রী হুমা কুরায়শি লিখেছেন, ‘প্রিয় আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের জয় বেশি বেশি রিয়্যালিটি শো দেখার ফল ছাড়া আর কিছুই না।’
দিয়া মির্জা লিখেছেন, ‘যেই লোকটা বিশ্বের জলবায়ু পরিবর্তনের মতো বিষয়কে অস্বীকার করেন, তিনিই আজ পুরো পৃথিবীর নেতৃত্ব দেবেন।’
সানি লিওন লিখেছেন, ‘সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমেরিকার পুরো সরকারব্যবস্থা এখন লাল হয়ে গেছে। যা খুশি তা-ই করার জন্য ট্রাম্পকে এখন আর কোনো ঝক্কি পোহাতে হবে না।’

Manual6 Ad Code

উল্লেখ্য, রিপাবলিকান পার্টির প্রতীক লাল রং। প্রেসিডেন্ট পদটির মতো সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচনেও রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ে বেশি ভোট পেয়েছে। এর ফলে ট্রাম্পের যেকোনো সিদ্ধান্তে বাধা আসার সম্ভাবনা কমে গেল।

Manual1 Ad Code

ট্রাম্পের জয়ের পর অভিনেত্রী ও নির্মাতা পূজা ভাট কটাক্ষ করে লিখেছেন, ‘ডিজনিল্যান্ডে স্বাগতম।’

কবি ও গীতিকার জাভেদ আখতার লিখেছেন, ‘ট্রাম্পের মতো একজন নেতা আমাদের হীনতার পরিচয় দেয়। এই লোক আমাদের বলেন, অনুতপ্ত হওয়ার কিছু নেই, কারণ তোমার মতো দুশ্চরিত্র লোক আরও অনেক আছে।’

নির্মাতা রাম গোপাল ভার্মা নাকি আগেই আঁচ করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। টুইটারে তিনি তাই রসিকতা করে লিখেছেন, ‘আমি নিজেকে অভিনন্দন দিচ্ছি। কারণ, চার মাস আগেই আমি ধারণা করেছিলাম, ডোনাল্ড ট্রাম্পই এবার জয়ী হবেন। আজকে রাতে আমি “ট্রাম্পিং” পার্টি দেব।’ এনডিটিভি

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code