সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬
বিনোদন ডেস্ক :: ক্যারিয়ারে প্রথমবারের মতো বিচারকের আসনে বসলেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। সেটা বাংলাদেশে নয়, সীমান্তের ওপারে কলকাতায়। আর সেখানে নির্মিতব্য একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে দেখা যাবে তাকে।
অনুষ্ঠানটির দৃশ্যধারণ শেষে দেশে ফিরেছেন সজল। তিনি জানান, ‘এটি হচ্ছে বড় মাপের একটি ড্যান্স রিয়েলিটি শো। গত একমাস ধরে কলকাতার একটি স্টুডিওতে শুটিং হয়েছে। সেটার তিনটি পর্বে বিশেষ বিচারক হিসেবে থাকছি আমি। এমন আয়োজনে এবারই প্রথম দেখা যাকে আমাকে। খুব ভালো লাগছে।’
কিন্তু অনুষ্ঠানটির নাম, কোন টিভির জন্য এটি নির্মিত হচ্ছে এবং এতে অংশ নেওয়া অন্য বিচারক ও প্রতিযোগিদের মধ্যে আর কে কে আছেন- সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে, দেশে সম্প্রচারের অপেক্ষায় থাকা একটি বেসরকারি চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে অনুষ্ঠানটি। সেখানে বাংলাদেশের আরো কয়েকজন জনপ্রিয় তারকাও রয়েছেন।
সজল অভিনীত ছবি ‘রান আউট’ মুক্তি পায় গত বছরের ১৬ অক্টোবর। প্রথম ছবিতে তিনি বাজিমাত করেন। বর্তমানে চলচ্চিত্রে মনোযোগী হয়েছেন সজল। সেকারণে ছোটপর্দায় কাজ কমিয়ে দিয়েছেন। তারহাতে রয়েছে ‘হারজিৎ’ নামে একটি ছবি। এখানে সজলের নায়িকা মাহি। বর্তমানে ছবিটির নির্মাণ কাজ শেষের দিকে।
Design and developed by ওয়েব হোম বিডি